পরীক্ষার দিন পরীক্ষার্থীকে অবশ্যই এই প্রবেশপত্র সঙ্গে আনতে হবে এবং কর্তব্যরত প্রত্যবেক্ষককে তা প্রদর্শন করতে হবে।
পরীক্ষার্থীকে কালো কালির কলম সঙ্গে আনতে হবে। কোনোক্রমেই পেন্সিল ব্যবহার করা যাবে না।
পরীক্ষা কক্ষে ব্যাগ, বই-পুস্তক, মোবাইল ফোন, ক্যালকুলেটর, হাতঘড়ি, ডিজিটাল ঘড়ি বা যোগাযোগের জন্য ব্যবহৃত যে কোনো প্রকার ইলেক্ট্রনিক্স ডিভাইস আনা ও ব্যবহার করা যাবে না।
প্রবেশপত্রে সংযুক্ত ছবির সাথে পরীক্ষার্থীর চেহারা/মুখাবয়ব এর মিল পরীক্ষা করা হবে।
পরীক্ষা শুরু হওয়ার পরে অর্থাৎ প্রশ্নপত্র প্রদানের পরে কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষা শুরুর ৩০ মিনিটের মধ্যে কোনো পরীক্ষার্থী পরীক্ষা কক্ষ ত্যাগ বা উত্তরপত্র জমা দিতে পারবে না।
আবেদনপত্র, উপস্থিতি তালিকা ও অন্যান্য কাগজপত্রে পরীক্ষার্থীর স্বাক্ষর একই হওয়া বাঞ্ছনীয়।
পরীক্ষা কক্ষে কোনো প্রকার অসদুপায় অবলম্বন বা অশোভন আচরণের অভিযোগে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে যে কোনো প্রকার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
মৌখিক পরীক্ষা গ্রহণের সময় প্রার্থীকে অবশ্যই জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত যোগ্যতার সনদসহ প্রয়োজনীয় সকল সনদের মূলকপি সঙ্গে আনতে হবে।
সকল বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।
সরকার কর্তৃক ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।